ঢাকাTuesday , 4 October 2022
  • অন্যান্য

সাতক্ষীরার তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালন।

Link Copied!

 

মোঃ সাজিদুল ইসলাম,
তালা উপজেলা প্রতিনিধি, নিউজ টাইম বিডি||

সাতক্ষীরার তালায় আজ ৪ অক্টোবর (মঙ্গলবার) সকালে তালা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনেও উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে এক বণার্ঢ্য র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে উপজেলা পরিষদের হলরুমে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় এক আলোচনা সভাঅনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।