ঢাকাMonday , 3 October 2022
  • অন্যান্য

যশোর অভয়নগরের প্রধান শিক্ষক ও সভাপতির আপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের অভয়নগরের পুড়াখালি-মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী। রোববার দুপুরে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে ৫শতাধিক মানুষ অংশ গ্রহণ করে।
মানববন্ধনে বক্তরা বলেন, স্কুলের প্রধান শিক্ষক দুর্নীতিবাজ ফেরদাউস জাহান ও সভাপতি রবিউল ইসলাম যোগ সাজসে অবৈধভাবে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির কারণে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটি আজ ধ্বংস হতে চলেছে। সম্প্রতি এই বিদ্যালয়ে কয়েকজন কর্মচারী নিয়োগ দিয়ে অর্ধ কোটি টাকা আত্মসাৎ করেছে। তাদের অনিয়ম-দুর্নীতির কারণে স্কুলটি শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে গেছে। এ জন্য অবিলম্বে তাদের অপসারণ জরুরী হয়ে পড়েছে।

মানববন্ধন শেষে শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।