ঢাকাSunday , 15 May 2022
  • অন্যান্য

নওগাঁয় প্রায় এক লাখ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত ।

Link Copied!

সাব্বির হোসেন , নওগাঁ জেলা প্রতিনিধি।

দফায় দফায় বৃষ্টিতে নওগাঁয় প্রায় এক লাখ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে । আবার শ্রমিক সংকটে ধান কাঁটতে না পেরে বিপদে চাষিরা । তারা বলছেন ধান নুইয়ে পড়ে ভিজে থাকায় নতুন চারা গজিয়েছে । বাধ্য হয়ে পচা ধান বাজারে বিক্রি করছেন কম দামে । চাষীরা বলছেন শ্রমিক সংকটে নুয়ে পড়া এসব ধান কাঁটতে পারছেন না তারা তাদের অভিযোগ বিপদের দিনে পাশে নেই কৃষি বিভাগ। ধান কাঁটা থেকে শুরু করে মারাই পর্যন্ত ঘরে তুলতে প্রতি বিঘায় ৭০০টাকা দিতে হয় । সেই ধান বাজারে বিক্রয় করছেন ৭০০ থেকে ৮০০ টাকায় । এদিকে কৃষকদের বাঁচাতে কৃষিখাতে ভর্তুকি বাড়ানোর দাবি জানিয়েছেন ধান-চাল বিশ্লেষকরা । কৃষি কর্মকর্তারা বলছেন ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি তবে কাজ চলছে। নওগাঁয় চলতি বোরো মৌসুমে ১ লাখ ৮৯ হাজার হেক্টর জমিতে। ১২ লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন কৃষি বিভাগ। কৃষকদের দাবি কৃষি বিভাগ থেকে মাঠ পর্যায়ে যেনো আসা হয়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।