নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় আপডেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও সিলগালা করা হয়েছে। ০২ অক্টোবর (রবিবার) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন ক্লিনিকটিতে সরেজমিনে পরিদর্শনে গিয়ে পরিদর্শনের সময় আপডেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের একাধিক মালিকদের কাউকে উপস্থিত না পাওয়ায় ম্যানেজারের কাছে ক্লিনিকের নিবন্ধন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তিনি দেখাতে ব্যর্থ হন। আপডেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে আব্দুর রহিম রিয়াদকে মেডিকেল প্র্যাকটিস এবং বে-সরকারী ক্লিনিক ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৯৮ এর ৮ ধারায় লংঘন ১৩(২) ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষনিক আপডেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয়। সিলগালার পূর্বে অবস্থানরত রোগীদের ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুজ্জামান এবং স্যানেটারী ইন্সপেক্টর মোঃ ওয়াহেদুল ইসলামসহ ডিমলা থানা পুলিশ।
