এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান মহোদয় ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব এসএম জামিল আহমেদ স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব শেখ ওবায়দুল্লাহ স্যারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ০২/১০/২০২২ তারিখ, এসআই(নিঃ) শেখ গোলাম আজম, সংঙ্গীয় ফোর্সসহ কোড়া এলাকা হইতে দেবহাটা থানার মামলা নং-০১, তাং-০১/১০/২২ ইং মামলার আসামী ১। মোঃ রেজাউল সরদার(৩৫), পিতা-মোঃ আবুল হোসেন সরদার, সাং-কোড়া , থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করেন একই তারিখ এসআই(নিঃ) আসিফ মাহমুদ, এএসআই(নিঃ) আব্দুর রহিম গাজী, সংগীয় ফোর্স সহ শিমুলিয়া এলাকা হইতে সিআর ওয়ারেন্টভুক্ত আসামী ২। মোঃ খলিলুর রহমান, পিতা-মোঃ আবুল কাশেম, সাং-শিমুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করিয়া আসামীদ্বয়কে ইং-০২/১০/২০২২ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
