ঢাকাSunday , 2 October 2022
  • অন্যান্য

পাটকেলঘাটায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

admin
October 2, 2022 1:26 pm
Link Copied!

মোঃ সাজিদুল ইসলাম,
তালা উপজেলা প্রতিনিধি, নিউজ টাইম বিডি||

গতকাল ১লা অক্টোবর (শনিবার) সন্ধ্যায় সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।

অপ্রীতিকর কোন ঘটনা এড়াতে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য এবং আইন শৃঙ্খলার বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে বলে জানান তিনি।এছাড়াও পূজা সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপন করার ক্ষেত্রে পূজারীদের প্রতি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান,জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজীব খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস,উপজেলা পরিষদর চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রুহুল কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু,৪নং কুমিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল ইসলাম,৩নং সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই, নারায়ন মজুমদার এবং পূজা উদযাপন কমিটির সদস্যরা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।