এস,এন,কায়সার জুয়েল
কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে জাতীয় শ্রমিক লীগের টেকনাফ উপজেলা শাখার নবনির্বাচিত আহব্বায়ক, টেকনাফ সাবেক সদর ইউপি চেয়ারম্যান শাহাজাহান মিয়া ও সদস্য সচিব ফয়েজ উদ্দিন জিকু’র নেতৃত্বে উখিয়া-টেকনাফ আসনের সাবেক এমপি ও টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদি’র সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
রবিবার (০১ অক্টোবর) সন্ধ্যায় টেকনাফ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলহাজ্ব আব্দুর রহমান বদি কে এ ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি বলেন,আপনাদের সুদক্ষ নেতৃত্বে টেকনাফ উপজেলা শ্রমিক লীগ সু-সংঘটিত হয়ে উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে নৌকা প্রতিকের পক্ষে কাজ করবেন এ প্রত্যাশা ও দোয়া রইল এবং দলের সকল শৃঙ্খলা মেনে শেখ হাসিনার হাতকে ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষে কাজ করে যাবেন।
