ঢাকাSunday , 15 May 2022
  • অন্যান্য

নিয়ামতপুরে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।

Link Copied!

মোঃ নাজমুল হক স্টাফ রিপোর্টার, নওগাঁ।

নিয়ামতপুরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, সহ-সভাপতি সরকার কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য আবেদ হোসেন মিলনসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ। আগামী ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগ এ বর্ধিত সভার আয়োজন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।