স.র সাঈদ,মীরসরাই, চট্টগ্রাম।
মীরসরাইয়ে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন কাটাছড়া সমাজকল্যাণ এসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
আজ ১লা অক্টোবর সকাল ১০ ঘটিকার সময় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।
কাটাছড়া সমাজকল্যাণ এসোসিয়েশনের সভাপতি ফেরদাউস আলম ও মোঃ আকবর হোসেনের পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৭ নং কাটাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার,কাটাছড়া সমাজকল্যাণ এসোসিয়েশনের উপদেষ্টা সদস্য এম আনোয়ার।এতে আরো উপস্থিত ছিলেন কাটাছড়া সমাজকল্যাণ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব নুরুল আবছার বলেন,এ ধরনের সংগঠন সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ। এছাড়া সংগঠনকে সহযোগিতা করে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা কাটাছড়া সমাজকল্যাণ এসোসিয়েশনের মাধ্যমে মাদক ও ইভটিজিং এর বিরুদ্ধে সচেতনতা এবং তরুণদের নিয়ে সমাজকল্যাণমূলক কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
