ঢাকাSaturday , 1 October 2022
  • অন্যান্য

গোমস্তাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

admin
October 1, 2022 6:59 pm
Link Copied!

 গোমস্তাপুর( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ, গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে শনিবার একটি র্য্যালী উপজেলা পরিষদ চত্বর  থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন  গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রহনপুর স্টেশন রোডের  অস্থায়ী কার্যালয়ে আয়োজিত  আলোচনা  সভায় সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘ সভাপতি  আজিজুর রহমান।  প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন । বক্তব্যরাখেন  রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, প্রবীণ হিতৈষী সংঘ গোমস্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা  আব্দুস সাত্তার বিশ্বাস,উপদেষ্টা  আশরাফুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম , ডাঃ আনসারুল হক, রহনপুর মহন্ত ষ্টেটের মহন্ত মহারাজ ক্ষিতিশ চন্দ্র আচারী,  বেসরকারী উন্নয়ন সংস্থা  রিকের এরিয়া ম্যানেজার  মুকুল মডল প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আকতারুল ইসলাম চয়ন।আলোচনা  সভা শেষে সংগঠনের মৃত্যুবরন করা ১০ জন সদস্যের স্বজনদের মাঝে ৬ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।