ঢাকাFriday , 30 September 2022
  • অন্যান্য

আলহাজ্ গাজী আমানুজ্জামান মডার্ণ কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে

admin
September 30, 2022 8:15 pm
Link Copied!

 

জিহাদ আহমেদ
জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জের আলীরপাড়ায় অবস্থিত আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ণ কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে চার তলা বিশিষ্ট একাডেমিক ভবনের প্রথম তলা উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে অত্র কলেজের অধ্যক্ষ নূরজাহান বেগম লাকীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) মো.আতাউর রাব্বী, কলেজের প্রতিষ্ঠাতা প্রকৌশলী গাজী মো. আমানুজ্জামান, শিক্ষা প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী সৈয়দ আলীমুজ্জামান, বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি জহুরা বেগম, প্রমুখ।

উদ্বোধনকালে কলেজের ঐতিহ্যবাহী গাজী পরিবারের সদস্য, গভর্নিং বডির সদস্য বৃন্দ, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।