ঢাকাFriday , 30 September 2022
  • অন্যান্য

পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।

অদ্য ইং ৩০.০৯.২০২২ খ্রিঃ শুক্রবার পবিত্র জুমার নামাজের পূর্বে সদর থানা জামে মসজিদ কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার ও সদর থানা জামে মসজিদ কমিটির সুযোগ্য সভাপতি জনাব কাজী মনিরুজ্জামান মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

পুলিশ সুপার মহোদয় পবিত্র জুমার নামাজের পূর্বে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লীদের মাঝে মাদক, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক দ্বন্দ্ব-কলহ ও অন্যান্য সামাজিক অবক্ষয়, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণে সকলের ভূমিকা নিয়ে কথা বলেন। তিনি ধর্মীয় মূল্যবোধের আলোকে কাঙ্ক্ষিত সমাজ বিনির্মানে ও অপরাধ নিয়ন্ত্রণে এবং জেলা পরিচালনায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ সজীব খান, অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মীর আসাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),অফিসার ইনচার্জ, সদর থানা,ওসি ডিবি, ডিআইও-১ সাতক্ষীরাসহ ধর্মপ্রাণ মুসল্লীগণ।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।