ঢাকাFriday , 30 September 2022
  • অন্যান্য

বেনাপোলে o৩ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

admin
September 30, 2022 4:48 pm
Link Copied!

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ মামলার সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক o১ জন আসামীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামী হলেন মোঃ সাগর হোসেন, পিতাঃ মোঃ ইয়ার আলী মোল্লা, গ্রাম পুটখালী, থানা বেনাপোল, জেলা যশোর ।

শুক্রবার ৩o সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার কিছু সময় পরে বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তের পুটখালী উত্তরপাড়ায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, বেনাপোল সীমান্তে পুটখালী গ্রামে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে o১জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।