মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহব্বুর রহমানের নেতৃত্বে চুয়াডাঙ্গা থানাধীন টেংরামারী মসজিদ পাড়া গ্রাম হতে চুরি যাওয়া গরুর মালিক, গ্রামবাসী ও পুলিশের সহায়তায় জিনতলা মল্লিকপাড়া গ্রামের মোছাঃ মদিনা, স্বামী-মৃত মোহাম্মদ আলীর তিন তলা বাড়ির নিচ তলার ভাড়াটিয়া মোঃ রনি (৩৫)
পিতা আব্দুল খালেকের বাসা হতে চুরি হওয়া গরু দুটি উদ্ধার করা হয় এবং দুইজন চোর (১) ফরিদ হোসেন (৩২), পিতা- তোফাজ্জল হোসেন, সং-জয়রামপুর, থানা-দামুড়হুদা জেলা চুয়াডাঙ্গা এবং (২) মোঃ ফজলে রাব্বী (৩০), পিতা- নুর ইসলাম, সাং ধর্মতলা, থানা-কোতোয়ালি, জেলা, যশোরকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে পুলিশ অভিযান পরিচালনা করে অপর আসামি, (৩) আব্দুর রশিদ(৩৬), পিতা মহর আলী, সাং-সাত গাড়ি থানা ও জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানার মামলা নং-২৫, তাং২৯/০৯/২০২২, ধারা-৪৫৭/ ৩৮০/ ৪১১/ ৪১৩ রুজু করা হয়েছে।
