ঢাকাThursday , 29 September 2022
  • অন্যান্য

শার্শা কাগজপুকুরে চলন্ত ট্রেনের সামনে ঝাফ দিয়ে ব্যবসায়ির আত্মহত্যা।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল রেল সড়কে কাগজপুকুরে চলন্ত ট্রেনের সামনে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন আলী হোসেন(৪০) নামে এক কাপড় ব্যবসায়ী। তবে তাৎক্ষিনক তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

বৃহস্পতিবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস রেলে সে আত্মহত্যা ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন সাতক্ষীরার কলরোয়া উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের রমজান চৌকিদারের ছেলে।

বেনাপোল রেল ষ্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, বেনাপোল এক্সপ্রেসটি খুলনা থেকে খালি আসছিলো,বেনাপোল ষ্টেশনের আসার দুই কিলোমিটার আগে কাগজপুকুর রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, ঐ কাপড় ব্যবসায়ী আত্মহত্যার জন্য রেলে সামনে ঝাপিয়ে পড়েছিল।

এসময় শরীর থেকে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসএ খবর দিলে, বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (শার্শা) নিয়ে গেলে কিছুক্ষন পর তাকে মৃত ঘোষনা করেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।