এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।।
** সাতক্ষীরা থানা পুলিশের নিয়মিত অভিযানে__
০১ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ ০১ জন,
সাজাপ্রাপ্ত জিআর ওয়ারেন্ট মূলে ০১ জন,
জিআর ওয়ারেন্ট মূলে ০৩ জন,
চোরাই ব্যাটারি সহ ০৫ জন এবং
প্রতারকচক্রের ০৩ জন আসামী সহ সর্ব মোট ১৪ জন আসামী গ্রেফতার*
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান স্যারের তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ/জনাব স,ম কাইয়ুম এঁর নেতৃত্বে ইং-২৯/০৯/২০২২ তারিখ থানার অফিসার ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনা করিয়া থানার এসআই/তন্ময় কুমার দেবনাথ, এএসআই/জিয়াউর ও এএসআই/শাহানুর আলম সঙ্গীয় ফোর্সের সহায়তায় ০১ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ আসামী-মোঃ রবিউল ইসলাম; কে গ্রেফতার করেন। অপর একটি অভিযানে থানা পুলিশের বিশেষ অভিযান টিমের অফিসার ফোর্সের সহায়তায় জিআর(সাজাপ্রাপ্ত) আসামী-মোঃ শহিদুল ইসলাম কে গ্রেফতার করা হয়।
এছাড়াও পৃথক আরোও তিনটি অভিযানে জিআর ওয়ারেন্ট মূলে ০৩ জন, চোরাই ব্যাটারি সহ ০৫ জন এবং সঙ্ঘবদ্ধ প্রতারকচক্রের ০৩ জন আসামী আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোট ১৪ জন আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
