ঢাকাThursday , 29 September 2022
  • অন্যান্য

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা।

Link Copied!

 

মুহাম্মদ হাদিসুর রহমান জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা এবং বঙ্গবন্ধু ফোয়ারা সহ অন্যান্য কাজের শুভ উদ্বোধন করা হয় । আজ বৃহস্পতিবার (২৯ই সেপ্টেম্বর) বেলা ১১ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য জয়পুরহাট-০১ এর জনাব এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি মহোদয়ের সভাপতিত্বে ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সোলায়মান হোসেন মেহেদী (UH&FPO) স্যারের পরিচালনায় হাসপাতাল মাসিক সমন্বয় সভায় বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল, পাঁচবিবি থানা অফিসার ইনচার্জ জনাব পলাশ চন্দ্র দেব, অত্র হাসপাতাল মেডিকেল অফিসার ও ডিজিজ কন্ট্রোল ডাঃ হুসনিয়ারা পারভীন মেডাম সহ প্রমূখ।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সোলায়মান হোসেন মেহেদী স্যারের বাস্তবায়নে অত্র হাসপাতাল ১. বঙ্গবন্ধু ফোয়ারা, ২.ডিজিটাল আল্ট্রাসনোগ্রাম, ৩. অত্যাধুনিক প্যাথলজিক্যাল ল্যাব এবং ৪.মহিলাদের নামাজ ঘরের শুভ উদ্বোধন ঘোষণা করেন মাননীয় সংসদ সদস্য জয়পুরহাট-১ এর জনাব এ্যাড. সামছুল আলম দুদু এমপি মহোদয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।