ঢাকাThursday , 29 September 2022
  • অন্যান্য

বাঘায় বিট পুলিশিং সমাবেশে মানুষের ঢল।

Link Copied!

 

সাজ্জাদ মাহমুদ সুইট
রাজশাহী প্রতিনিধি।

রাজশাহীর বাঘায় “বাড়াবো হাত রুখবো উগ্রবাদ” এ স্লোগানে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ডিজিটাল অপরাধ, হ্যাকিং ও সাম্প্রদায়িকতা বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাঘা থানা পুলিশ কর্তৃক আয়োজিত বিনোদনপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাঘা থানা অফিসার ইনচার্জ ওসি সাজ্জাদ হোসেন এর সার্বিক তত্ত্বাবধায়নে মনিগ্রাম ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শ্রী সনাতন চক্রবর্তী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।

সমাবেশে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ডিজিটাল অপরাধ, হ্যাকিং ও সাম্প্রদায়িকতা রোধে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন বক্তারা।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, সৈনিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ এর নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম -মোয়াজ্জেম, শিক্ষক, এনজিও কর্মী, সমাজসেবক, চিকিৎসক, গণমাধ্যম কর্মী সহ প্রায় ৫হাজার জনতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।