এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান মহোদয় ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব এসএম জামিল আহমেদ স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব শেখ ওবায়দুল্লাহ স্যারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ২৯/০৯/২০২২ তারিখ, এসআই(নিঃ) মাহাবুর রহমান, সংঙ্গীয় ফোর্সসহ নওয়াপাড়া এলাকা হইতে ১২ বোতল ফেনসিডিল সহ আসামী ১। তরিকুল ইসলাম(৩২), পিতা-আঃ সাত্তার গাজী ওরফে বাঙ্গাল , গ্রাম- নওয়াপাড়া, থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করেন একই তারিখ এসআই(নিঃ) আসিফ মাহমুদ, এসআই(নিঃ) শফিকুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ শামীম হোসেন সংগীয় ফোর্স সহ দেবহাটা থানার মামলা নং-০৬, তারিখ-০৫/০৯/২০২২ খ্রিঃ এর আসামী ২। মোঃ পিয়ার আলী (৩৫), পিতা মোঃ জিন্নাত আলী গাজী, সাং-হাদিপুর, ২। মোঃ রমজান আলী (৩৮), পিতা-মোঃ আজিজুল সরদার, সাং-দক্ষিন সখিপুর, উভয় থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেফতার করিয়া আসামীদেরকে ইং-২৯/০৯/২০২২ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
