ঢাকাWednesday , 28 September 2022
  • অন্যান্য

জয়পুরহাটে সাজেদা ইসলাম সাজু (৩৭) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

admin
September 28, 2022 8:46 pm
Link Copied!

 

রিফাত হোসেন(মেশকাত) আক্কেলপুর উপজেলা প্রতিনিধি

আজ মঙ্গলবার বিকালে শহরের জানিয়ার বাগান এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাজেদা ইসলাম পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, নিহত সাজেদা একজন গৃহিণী এবং তার স্বামী হাফিজুল ইসলাম একজন প্রাইভেট চাকরিজীবী । তিনি গত বছর নভেম্বর মাসে এ বাসায় ভাড়া নেয়। নিহত সাজেদা ইসলামের দুইটি কন্যা সন্তান বড় মেয়ে হাবিবা তিনি ঢাকায় এআইইউবি
ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন।
দ্বিতীয় কন্যা আরিফা ইসলাম এবার এসএস সি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন । আজকে পরীক্ষা দিয়ে এসে হঠাৎ করে আরিফা তার মা এর লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন পুলিশকে খবর দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ছোট মেয়ে আরিফা এসএসসি পরিক্ষা দিয়ে বাসায় এসে তার মায়ের হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে প্রেরণ করে।কারা কী কারণে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের পরই এই হত্যাকান্ডের রহস্য উন্মোচন করবে পুলিশ। হত্যা রহস্য উদঘাটনে বিভিন্ন তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।