ঢাকাTuesday , 27 September 2022
  • অন্যান্য

সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় পর্যায়ে তিন স্কাউট সমাজ উন্নয়ন কাজের জন্য অ্যাওয়ার্ড পেয়েছে।।

admin
September 27, 2022 9:24 pm
Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।

বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তর কর্তৃক গত ২৬ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ স্কাউটসের পরিচালক (সমাজ উন্নয়ন স্বাস্থ্য) মোহাম্মদ গোলাম মোস্তফার স্বাক্ষরিত পরিপত্রের মাধ্যমে (নং বা: স্কা:(স:উ: ও স্বাস্হ্য)/৬৩৪(৬০)/২০২২ এর মাধ্যমে জাতীয় পর্যায়ের ২০১৯,২০২০ ও ২০২১ সালের সমাজ উন্নয়ন প্রার্থীদের লিখিত মূল্যায়নের ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত মূল্যায়নে ১২ টি অঞ্চলের ২৮৬ জন স্কাউট উত্তীর্ণ হয়েছে। এরই ধারাবাহিকত সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সরকারী কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় স্কাউটস ও গার্লস ইন স্কাউটসের কৃতি তিন স্কাউট কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড মনোনীত প্রার্থীরা হলেন স্কাউট রাজেশ লস্কার, গার্লস ইন স্কাউট সুমাইয়া শাম্মী, গার্লস ইন স্কাউট সানজিদা আক্তার। যা খুলনা অঞ্চলের ৬ জনের মধ্যে অত্র প্রতিষ্ঠানের ৩ জন শ্রেষ্ঠ হিসেবে পরিগণিত এবং একই সাথে উপজেলা পর্যায়ের সর্বপ্রথম সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছে। উল্লেখ্য গত ০২ সেপ্টেম্বর জাতীয় পর্যায়ের লিখিত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ফলাফলের জাতীয় পর্যায়ের কর্মকর্তা ও আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তা সহ অত্র উপজেলার স্কাউটসে সভাপতি, সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউটসের গ্রুপ স্কাউট সভাপতি বরুন কুমার দত্ত, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় স্কাউটসের ইউনিট লিডার মোঃ শাহিনুর রহমান , গার্লস ইন স্কাউটসের শিরিনা সুলতানা কৃতিত্বদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।