এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি
কালীগঞ্জে মটরসাইকেল দুর্ঘটনায়, মটরসাইকেল মিস্ত্রী, আশারাফ হোসেন(৩৫) নামে,এক ব্যক্তি,চিকিৎসাধীন অবস্থায়,সাতক্ষীরা মেডিকেলে দুপুর আনুমানিক একটার সময় মারা গেছে, সে কালিগঞ্জ থানার উত্তর শ্রীপুর গ্রামের শহিদুল সরদার এর ছেলে, কালীগঞ্জের মোসলেমের হাট, তার নিজস্ব মোটরসাইকেল গ্যারেজের এর সামনে মোটরসাইকেল টেস্টিং এর সময় দুর্ঘটনাটি ঘটেছিল, এবং সে বুকে আঘাত পায়, পর তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমায়, পারিবারিক জীবনে তার ১ ছেলে ১ মেয়ে ও স্ত্রীকে রেখে গেছে, তার মৃত্যুতে পরিবার ও গ্রামের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
