ঢাকাTuesday , 27 September 2022
  • অন্যান্য

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তালায় ১৯৪ পূজা মন্ডপে সরকারি অনুদান বিতরণ।

Link Copied!

মোঃ সাজিদুল ইসলাম,
তালা উপজেলা প্রতিনিধি, নিউজ টাইম বিডি||

গতকাল ২৬ সেপ্টেম্বর(সোমবার) সকালে তালা উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তালা উপজেলার ১৯৪ টি পূজা মন্ডপের অনুকূলে সরকারি অনুদান বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

স্বাগত বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ও খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নারায়ন চন্দ্র মজুমদার’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান,পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়।

এসময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অধ্যক্ষ এনামুল ইসলাম ,তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল হাই,

বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার, লায়লা পারভীন সেঁজুতি, মীর জাকির হোসেন, সম্পাদক ইন্দ্রজীৎ দাশ বাপী প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।