ইয়াছির আরাফাত
বকশীগঞ্জ প্রতিনিধি (জামালপুর):-
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ কমিটির প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৫ সেপ্টেম্বর বিকালে বকশীগঞ্জ থানার আয়োজনে থানা কমপ্লেক্সে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) রাকিবুল হাসান রাসেল।
বকশীগঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডাঃ সিদ্বেশর সাহা, সাধারণ সম্পাদক শ্রী অনুপ কুমার সেন, বকশীগঞ্জ থানার ওসি ( তদন্ত) ফয়সাল ইসলাম।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন বকশীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আলমগির।
উল্রেখ্য যে, এ বছর বকশীগঞ্জ উপজেলয়
১৩ টি মন্ডপে পূজা উদযাপন হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
