ঢাকাSunday , 25 September 2022
  • অন্যান্য

অগ্রগতি নেই দেশের সর্ববৃহৎ আক্কেলপুরের জামালগঞ্জ কয়লা খনির।

admin
September 25, 2022 8:54 pm
Link Copied!

 

রিফাত হোসেন
(মেশকাত)আক্কেলপুর উপজেলা প্রতিনিধি জয়পুরহাট:

জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলার জামালগঞ্জে অবস্থিত এ বিশাল কয়লা ক্ষেত্র। ১৯৬২ সালে এ কয়লা ক্ষেত্রটি আবিষ্কৃত হয়। এখানে ১১.৬৬ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এ কয়লা ক্ষেত্রটি অবস্থিত। এখানে কয়লার স্তরের গভীরতা ১১৫৪ মিটার। মজুদ কয়লার পরিমাণ ৫৪৫০ মেট্রিক টন।

১৯৬২ সালে যুক্তরাষ্ট্রের সহায়তায় তখনকার খনিজ ও জ্বালানি শক্তি কমিশন জয়পুরহাট জেলার জামালগঞ্জে ১১টি ক্ষেত্র চিহ্নিত করেন। এই এলাকার ৬৭০ থেকে ১০৬২ মিটার গভীরে উন্নতমানেরহাই ভলাটাইল বিটুমিনাস কয়লার সন্ধান পাওয়া যায়।

২০১৫ সালের ২১শে জুন বাংলাদেশের পেট্রোবাংলার সাথে ভারতের মাইনিং এসোসিয়েটস প্রাইভেট লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। তারা পরীক্ষা করে দেখে কয়লার ফাঁকের আনুবীক্ষণিক স্তরে কি পরিমাণ মিথেন গ্যাস রয়েছে। ২০১৮ সালে পেট্রোবাংলা এই কয়লা ক্ষেত্রের উত্তর-পশ্চিমাংশের ১৫ বর্গকিলোমিটার এলাকায় প্রথম ধাপে সম্ভাব্যতা যাচাই করে কয়লা উত্তোলনের উদ্যোগ গ্রহণ করে।

কিন্তু পরবর্তীতে আর কোনো আশার আলো দেখেনি জামালগঞ্জ কয়লা খনি। সম্প্রতি দেশের ইলেকট্রিক মিডিয়ায় এ নিয়ে রিপোর্ট প্রকাশিত হলে নড়েচড়ে বসে পেট্রোবাংলা।

পেট্রোবাংলা বলেন,খুব দ্রুতই এ ব্যাপারে উদ্দ্যেগ নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।