ঢাকাSunday , 25 September 2022
  • অন্যান্য

দেবহাটা থানায় মতবিনিময় ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত।

Link Copied!

ধর্ম যার যার উৎসব সবার “এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজা/২০২২ সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে দেবহাটা থানায় মতবিনিময় ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত।

সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান স্যারের দিক নির্দেশনা অনুযায়ী দেবহাটা থানায় আসন্ন শারদীয় দুর্গাপূজা/২০২২ উৎসব আনন্দমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে অদ্য ২৫ সেপ্টেম্বর ২০২২ খ্রি: অফিসার ইনচার্জ, দেবহাটা থানা এর কার্যালয়ে জনাব শেখ ওবায়দুল্লাহ অফিসার ইনচার্জ, দেবহাটা থানা সাহেবের সভাপতিত্বে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন জনাব আলহাজ্ব মোঃ মুজিবর রহমান,চেয়ারম্যান, দেবহাটা উপজেলা, জনাব এসএম জামিল আহমেদ সুযোগ্য সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল, জনাব সুভাষ চন্দ্র ঘোষ সভাপতি জেলা ও দেবহাটা উপজেলা পূজা উদযাপন পরিষদ, জনাব চন্দ্রকান্ত মল্লিক দেবহাটা হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি, মোঃ হাবিবুর রহমান সবুজ এবং জিএম স্পর্শ দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয়, জনাব নির্মল কুমার মন্ডল সাধারন সম্পাদক উপজেলা পূজা উদযাপন পরিষদ,জনাব অজয় কুমার ঘোষ দেবহাটা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সেক্রেটারি, দেবহাটা উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়াম্যান বৃন্দ এবং উপজেলার সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ সহ স্থানীয় জনপ্রতিনিধগন। উক্ত সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন জনাব মোঃ তুহিনুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবহাটা থানা, সাতক্ষীরা। এছাড়াও থানার সকল পর্যায়ের অফিসার ফোর্স এবং বিট অফিসারগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।