মোঃ আলামিন বেপারী স্টাফ রিপোর্টার
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার অশোকসেন গ্রামে আল কারিম মাদ্রাসা এতিমখানার জন্য রেজাউল হক হাওলাদার গত একমাস আগে ১০ শতাংশ জমি মাদ্রাসার নামে দান করেন। মাদ্রাসা নির্ধারিত স্থানে খুব শীঘ্রই ঘর নির্মাণের জন্য একটি কমিটির গঠন করা হয়। কমিটির সভাপতি মোঃ আবুল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন খন্দকার।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২ ঘটিকার সময় অশোকসেন দক্ষিণপাড়া বাইতুন নূর ঈদগাহ জামে মসজিদে অনুষ্ঠিত সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির সভাপতি মেহেদী হাসান রাসেল।
মেহেদী হাসান রাসেল বলেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের নিয়ম অনুসারে মাদ্রাসা পরিচালনা করা হবে। নতুন কমিটি গঠন করার সময় মসজিদে উপস্থিত ছিলেন জাকির হোসেন মোল্লা, মিন্টু আকন, কবির হোসেন খন্দকার, বাবুল বেপারী, সেলিম মাস্টার, খোরশেদ আলী মোল্লা, আব্দুর রব মোল্লা, আলমগীর হোসেন সরদার, জলিল সরদার, মতলেপ খন্দকার, সাংবাদিক আলামিন বেপারী প্রমুখ।
