খলিলুর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
নিরাপদ হোক রক্ত দান, আমার রক্তে বাঁচুক প্রান। এই সুন্দর স্লোগানের ভিত্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রক্তিমার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আনন্দর্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের মূল ফটক থেকে এই আনন্দর্যালির শুরু হয়। এসময় র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে প্রায় শতাধিক শিক্ষার্থীসহ উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন, সহকারী অধ্যাপক মোঃ শাহাবুব আলম, লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ লুৎফর রহমান, ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মেহের আলী, টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ, সংগঠনের সভাপতি মোয়াজ্জেম আদনান, সাধারণ সম্পাদক শৈবাল নন্দী হিমুসহ অন্যান্য সদস্যবৃন্দরা।
র্যালি শেষে মিলনায়তন চত্ত্বরে কাঠগোলাপ গাছ রোপনের পর টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন বলেন,” I’m quite lucky enough as because from the begning of this organisation, i’m with them.” তিনি বলেন, “আমি দেখেছি বিভিন্ন জায়গায় যখন রক্তের প্রয়োজন হয় হোক সেটা ঝিনাইদহ বা কুষ্টিয়া even ঢাকায় রক্তের প্রয়োজন হলেও তারা তাদের ডেটাবেজের মাধ্যমে রক্তের ব্যবস্থা করে দিতে সক্ষম হয়েছে। বিশেষ করে A-, AB- এই রক্তগুলো তারা যোগাড় করতে সক্ষম হয়েছে, যা খুবই রেয়ার।
শেষে তিনি বলেন, আপনারা বিশ্ববিদ্যালয়ে পড়েন, এই প্রতিষ্ঠানে যুক্ত হলে আপনারা ভারসাটাইল হতে পারবেন আমি মনে করি। শুধু পড়াশোনা নয় এর পাশাপাশি এইসব প্রতিষ্ঠানে যুক্ত হলে শিক্ষার্থীরা শিখবে কিভাবে বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নিতে হয় ও তাদের মধ্যে দায়িত্ব কর্তব্য বোধ ফুটে উঠবে।”
উল্লেখ্য, পরে অনুষ্ঠানে এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করার মধ্য দিয়ে এই আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
