মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
নড়াইল থেকে ১০ বোতল দেশীয় মদসহ যশোরের ২ মাদক কারবারিকে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, যশোর কোতোয়ালি থানার বেজপাড়া গ্রামের তরিকুল সাগরের ছেলে আল-আমিন (২৫) ও ষষ্টিতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে নুর ইসলাম (১৯)।
নড়াইল ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে এসআই অপু মিত্র সঙ্গীয় ফোর্স পার্থ ও ইনজামসহ সহ নড়াইল পৌরসভার হাতির বাগান এলাকা থেকে ১০ বোতল দেশীয় মদসহ তাদের আটক করে।
আসামিদ্বয়কে নড়াইল সদর থানা হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু চলমান রয়েছে বলে তিনি জানান।
