ঢাকাSaturday , 24 September 2022
  • অন্যান্য

*আক্কেলপুরে তিন কিঃমিঃ রাস্তার কাজের উদ্বোধন করেন হুইপ স্বপন!

Link Copied!

রিফাত হোসেন(মেশকাত)আক্কেলপুর উপজেলা প্রতিনিধিঃজয়পুরহাট

জয়পুরহাটের আক্কেলপুর তিন কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট (০২) আসনের এমপি এবং জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

আজ (২৪ সেপ্টেম্বর) শনিবার সকাল ১০টার সময় কাঁঠালবাড়ি মোড়ে এই কাছের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় আক্কেলপুর উপজেলার সোনামুখী (০২) ইউনিয়ন পরিষদের কাঁঠালবাড়ি থেকে থেকে মহিতুর তিন কিলোমিটার কাজে ১কোটি ৬৭লাখ ১৬ হাজার ৯শত ৫৮ টাকা ব্যায়ে এই রাস্তার কাজের উদ্বোধন করেন হুইপ স্বপন।

এসময় উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকসেদ আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব আহসান কবির এ্যাপ্লব, সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এম রাহেল ঈমামসহ বিভিন্ন নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।