ঢাকাFriday , 23 September 2022
  • অন্যান্য

সাতক্ষীরার তালায় মৃৎ শিল্পে শীর্ষক সনদ কর্মশালা অনুষ্ঠিত।

Link Copied!

মোঃ সাজিদুল ইসলাম,
তালা উপজেলা প্রতিনিধি, নিউজ টাইম বিডি||

গতকাল ২২শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে তালা উপজেলার প্রাণিসম্পদ অফিসের হলরুমে (বেসরকারি সংস্থা) উন্নয়ন প্রচেষ্টার বাস্তবায়নে ও পিকেএসএফ এর সহায়তায় এসইপি (পটারী) উপ-প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক ইয়াকুব আলী এবং সঞ্চালনা করেন পরিবেশ কর্মকর্তা ইমরুল কায়েস

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বিসিক এর উপ-পরিচালক সাকলাইন, বিসিক শিল্পনগরী কর্মকর্তা ওবাইদুর রহমান,উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এস এম মুজিবর রহমান, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, রিপোর্টিং কর্মকর্তা রাসেল আহমেদসহ এসইপি প্রকল্পের কর্মকর্তাগণ।
এ সময় উপস্থিত ২৫ জন মৃৎশিল্পী তাদের ব্যবসা সম্প্রসারিত করার লক্ষ্যে ট্রেড লাইসেন্স প্রহণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।