ঢাকাFriday , 23 September 2022
  • অন্যান্য

কালিগঞ্জে মেগা ফিড খামারী সম্মেলন অনুষ্ঠিত

admin
September 23, 2022 8:36 am
Link Copied!

 

এস,কে আব্বাস কালিগঞ্জ উপজেলা ব্যুরো প্রধান ঃ
সাতক্ষীরার কালিগঞ্জে স্পেক্ট্রা হেক্সা ফিডস লিমিটেড এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মেগা ফিড খামারীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় অনামিকা ট্রেডার্স,পরিবেশক স্পেক্ট্রা হেক্সা ফিডস লিমিটেড এর সার্বিক ব্যবস্হাপনায় খামারী সম্মেলন অনুষ্ঠিত হয়।স্পেক্ট্রা হেক্সা ফিডস লিমিটেড এর পরিবেশক অনামিকা ট্রেডার্স এর চেয়ারম্যান ও কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্পেক্ট্রা হেক্সা ফিডস লিমিটেড এর ডিরেক্টর এন্ড সিইও আহসানুজ্জামান।সন্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্পেক্ট্রা হেক্সা ফিডস লিমিটেড এর অপারেটিভ ডিরেক্টর রইস উদ্দিন, সাকিব আলতাফ প্রমুখ।স্পেক্ট্রা হেক্সা ফিডস লিমিটেড এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি আবু রায়হানের সঞ্চালনায় খামারীদের মধ্যে বক্তব্য রাখেন বিজয় চন্দ্র সরকার,তন্ময় মন্ডল,রফিকুল ইসলাম,আকবর হোসেন,শিবপদ সরকার,ছবিলার রহমান,আল মামুন সরদার প্রমুখ।খামারী সম্মেলনে খামারীরা তাদের সমস্যার কথা বলেন এবং স্পেক্ট্রা হেক্সা ফিডস লিমিটেড এর কর্মকর্তাবৃন্দ সমস্যার কথা শোনেন এবং পরামর্শ দেন।
এস,কে আব্বাস কালিগঞ্জ উপজেলা ব্যুরো প্রধান ঃ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।