ঢাকাThursday , 22 September 2022
  • অন্যান্য

আগৈলঝাড়ায় শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
September 22, 2022 6:40 pm
Link Copied!

 স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের আগৈলঝাড়ায় শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে উপজেলার গৈলা ইউনিয়নের আওতাধীন সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গৈলা ইউনিয়ন পরিষদের হল রুমে গৈলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ড.নিলকান্ত ব্যাপারি, স্বপন চন্দ্র মন্ডল, রনজিত কুমার, নিখিল সমদ্দার, আগৈলঝাড়া থানা পুলিশের এস আই মোঃ মিজানুর রহমান মিশুসহ গৈলা ইউনিয়নের ২৬ টি পুজা মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদক ও ইউপি মেম্বার উপস্থিত ছিলেন। আলোচনায় গৈলা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই শ্লোগানে সামনে রেখে আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে গৈলা ইউনিয়নের সকল পুজা মন্ডপে কঠোর নিরাপত্তাসহ আইন শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।