ঢাকাThursday , 22 September 2022
  • অন্যান্য

আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা জসীম উদ্দিন পান্নু ইন্তেকাল। দাফন সম্পন্ন।

Link Copied!

 

মনজুর লিটন

আগৈলঝাড়া উপজেলার রাজিহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও রাজিহার বাজারের সাধারণ সম্পাদক, পাগল ছাড়া উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মো. জসীম উদ্দিন পান্নু ফকির (৫৬) ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।
তিনি ডায়াবেটিক, লিভার, কিডনী সমস্যা, টাইফয়েড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলে সেখানে পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পরে।
উন্নত চিকিৎসা নিতে ঢাকা যাবার পথে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, মা, ভাই-বোনসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে রাজিহার বাজার ব্যবসায়িরা বৃহস্পতিবার শোক পতাকা উত্তোলন করে দুপুর থেকে বিকেল পর্যন্ত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখে।

মোহাম্মদ জসিম উদ্দিনের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা আব্দুর রইস সেরনিয়াবাত, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম মাসুম সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন শোক প্রকাশ করেন।
এছাড়াও নিউজ টাইম বিডি সম্পাদক ও প্রকাশক হাসান হাওলাদার এবং নির্বাহী বার্তা সম্পাদক মনজুর আলম লিটন গভীর শত প্রকাশ করেন।
বৃহস্পতিবার বাদ যোহর রাজিহার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
জানাজায় গণ্যমান্য ব্যক্তি রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন স্থানে মুসল্লীগণ উপস্থিত ছিলেন। আগৈলঝাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রইস সেরনিয়াবাত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বরিশাল জেলা যুগ্ন আহবায়ক সাবেক গৈলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।