ঢাকাThursday , 22 September 2022
  • অন্যান্য

বিএমএফ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি ও এমডিকে অশ্লীল গালিগালাজ দেখে নেবার হুমকি।।।।

Link Copied!

মোঃকায়সার রশীদ, ব্যুরো প্রধান ময়মনসিংহ

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ির জামাত নেতার মেয়ে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক হয়ে নুসরাত জাহান বনে গেছেন কোটিপতি। এবিষয়ে বিএমএফ টিভির চ্যানেলে একটি প্রতিবেদন প্রকাশের পর চ্যানেলটির প্রতিবেদক ও এমডিকে মোবাইলে অশ্লীল ভাষায় গালিগালাজ ও দেখে নেবার হুমকি দেয় কথিত ছাত্রলীগ নেতা নুসরাত জাহান দোলন। সূত্রে জানা যায় যে, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড কবির মামুদ গ্রামের বেলাল হোসেন ও সাবেক ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী মেম্বার মোছাঃ আন্জুমানারা বেগমের কন্যা নুসরাত জাহান দোলন সংগঠনের পরিচয়ে লাখ,লাখ টাকা হাতিয়ে নয়ার অভিযোগ উঠে। তার পিতা বেলাল জামায়াত সমর্থক হিসাবে কাজ করলেও, বিএনপি জামায়াত জোটের পর বিএনপি কৃষক দলের কর্মি হিসেবে কাজ করে। দোলনের মায়ের দেওয়া তথ্যে জছিমিয়া উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ার বিয়ে হওয়ার পর বেপরোয়া হয়ে যাওয়ার কারনে বিবাহ বিচ্ছেদ ঘটে। বিয়ে বিচ্ছেদের পর আবার লেখাপড়া শুরু করে ২০১৪ এসএসসি ও ২০১৮ সালে এইচএসসি পাশ করে ঢাকায় পাড়ি দেয়। ঢাকায় গিয়ে স্বামীপরিত্যক্তা দোলনা হয়ে যায় কুমারী। নিজেকে অবিবাহিত দেখিয়ে বাগিয়ে নেয় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক পদ। এসব তথ্য নিয়ে বিএমএফ টিভির চ্যানেলে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের পর ক্ষিপ্ত হয়ে উঠে দোলন। প্রথমে প্রতিবেদক পরে বিএমএফ টিভির এমডিকে মোবাইলে অশ্লীল ভাষায় গালিগালাজ ও দেখে নেবার হুমকিসহ মামলা দেবে বলে জানায়। দোলনের মোবাইল এর কল রেকর্ডের সংবাদটি চ্যানেলে প্রচারের পরপরই সারাদেশের বিএমএফ টিভির প্রতিনিধিরা তীব্র নিন্দা ও প্রতিবাদ করে, এই নুসরাত জাহান দোলনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার সহ দ্রুত বিচার আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির জোরদাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।