ঢাকাWednesday , 21 September 2022
  • অন্যান্য

নলছিটি’র উপজেলা প্রকৌশলী মীর আক্তারুজ্জামান স্ট্যান্ড রিলিজ

Link Copied!

রুনা আমির, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি উপজেলা এলজিইডি প্রকৌশলী মীর মো. আক্তারুজ্জামানকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। মঙ্গলবার সকালে তিনি তাৎক্ষণিক বদলির আদেশ পেয়ে বিকেলে নলছিটি ত্যাগ করেন। বিষয়টি একদিন লুকোচাপা থাকলেও বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে প্রকাশ পেয়েছে।

ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাৎক্ষণিক বদলির কথা জানানো হয়। ওই আদেশে তাকে ঝালকাঠি জেলা পরিষদে যোগদানের জন্য বলা হয়েছে। আদেশে মঙ্গলবার বিকেলেই তাকে বর্তমান কর্মস্থলে অবমুক্ত করে ঝালকাঠি সদর উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ হেল বাকী চৌধুরীকে দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা এলজিইডি প্রকৌশলী (অ.দা) মীর মো. আক্তারুজ্জামান বলেন, আদেশ অনুযায়ী দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে।

উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৩ নভেম্বর উপজেলা প্রকৌশলী (অ.দা) মীর মো. আক্তারুজ্জামানকে ঝালকাঠি জেলা পরিষদে বদলি করা হয়৷ কিন্তু তিনি বদলিকৃত কর্মস্থলে যোগদান না করায় তাকে স্ট্যান্ড রিলিজের আদেশ দেয়া হয়।

এছাড়া নলছিটি তে থাকাকালীন ঘুষ বানিজ্য ও বিভিন্ন প্রকল্পে টেকসই উন্নয়ন
হয়নি বলে অভিযোগ ছিলো তার বিরুদ্ধে । তবে তিনি এসব অভিযোগ অস্বীকার

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।