মোহাম্মদ ইউনুছ অভি
টেকনাফ উপজেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে অন্যের বিশ্বাস ও মতামতের প্রতি শ্রদ্ধা থেকেই শান্তির শুরু” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শান্তি দিবস-২০২২ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহি অফিসার ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন. উপজেলা চেয়ারম্যান নুরুল আলম। আলোচনা করেন. উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জহীর হোসেন এম এ.উপজেলা মহিলা বিষয়ক অফিসার শওকত হোসেন।সেক্টর স্পেশালিস্ট দায়িত্বে নিয়োজিত মিস জয়নব খাতুনের সঞ্চালনায় এবং প্রোগ্রাম অর্গানাইজার সুপন চাকমার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সম্প্রীতির সমাজ গড়ি প্রকল্প.সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে এবং ব্রাক মানবিক সহায়তা কর্মসূচির সহযোগিতায় ও অস্ট্রেলিয়ান অর্থায়ন অনুষ্ঠানে আলোচকবৃন্দ বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং একে অপরের প্রতি বিশ্বাস ও সহনশীল মনোভাব গড়ে তোলা.শান্তি সম্প্রীতি এবং গণতন্ত্র একসাথে মিলে আদর্শ দেশ গড়া.পরিবেশ সচেতনতা বা পরিবেশকে সুস্থ ভাবে বাঁচিয়ে রাখা.তরুণ প্রজন্মকে বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য কাজে লাগানো.একজন নাগরিকের শান্তিতে থাকার অধিকার আছে প্রতিটা মানুষকে সমান সম্মান দেওয়া.একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং সাম্প্রদায়িকতা ও হিংসার মাধ্যমে যে ক্ষতি মানব সভ্যতার হচ্ছে শান্তির মাধ্যমে জয় করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন. টেকনাফ উপজেলা সরকারি কর্মকর্তা ও কর্মচারী.শিক্ষক. শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালী প্রদক্ষিণ করা হয়।
