ঢাকাWednesday , 21 September 2022
  • অন্যান্য

ভেরন বাড়িয়া মাদ্রাসার সভাপতি হলেন এ্যাডঃ কাওসার হোসাইন

Link Copied!

 

রুনা আমির , ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি নলছিটি উপজেলা ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ভেরন বাড়িয়া আলিম মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাওসার হোসাইন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ মাদরাসা বোর্ড ঢাকা থেকে এক প্রজ্ঞাপণের মাধ্যমে জানা যায়, কাওসার হোসাইনকে সভাপতি করে ১২ সদস্য বিশিষ্ট মাদরাসা পরিচালনা কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্যরা হলেন— সদস্য সচিব মাদ্রাসার অধ্যক্ষ,দাতা সদস্য মোঃ আক্কেল আলী মৃধা, অভিভাবক সদস্য মোঃ কবির হোসেন খলিফা, মোঃ মিজানুর রহমান, মোঃ আনোয়ার হোসেন বারেক হাওলাদার, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য লিলি বেগম,সাধারণ শিক্ষক সদস্য মোঃ মাহমুদু, মোঃ সাইদুর রহমান, মোঃ আলমগীর হোসেন ও সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য রুবি বেগম।

নব নির্বাচিত সভাপতি কাওসার হোসাইন বলেন,আমাকে সভাপতি করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। মাদরাসার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে নিরলসভাবে কাজ করে যাবো। মাদ্রাসাটিকে একটি আদর্শ বিদ্যাপিঠ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।