ঢাকাTuesday , 20 September 2022
  • অন্যান্য

রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলো যুবক।।

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।

সাতক্ষীরার জেলার কালিগঞ্জে রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০,৩০ মিনিটের দিকে ইয়াছিন হাওলাদার (২৫) নামে এক ভ্যান চালক আত্নহত্যা করেছে। সে উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় গ্রামের মৃত গফুর হাওলাদারের পুত্র।
নিহতের বোন তাছলিমা খাতুন জানান, দীর্ঘ ১০ বছর ধরে তার ভাই ইয়াসিন হাওলাদার ডায়াবেটিস সহ নানা ধরনের রোগে ভুগছিলেন।গত কয়েক দিন ধরে সে বেশি অসুস্থ হয়ে পড়ে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়েছিল তার। শরীরের ব্যাথা যন্ত্রণা সহ্য করতে না পেরে মঙ্গলবার সকালে বাড়িতে কেউ না থাকায় সুযোগ বুঝে রশির সাহায্যে ঘরের আড়ার সাথে ঝুলে পড়ে ইয়াছিন। এসময় তার মা ঘরে ঢুকে ইয়াসিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সন্তানকে বাঁচাতে দিশেহারা হয়ে সন্তানের ঝুলন্ত নিথর দেহ মাটিতে নামায় তার মা। পরবর্তীতে স্থানীয়রা থানায় খবর দেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হালিমুর রহমান বাবু মহোদয় বলেন মুঠোফোনে জানান রোগের যন্রণা সহ্য করতে না পেরে ইয়াছিন নামের ওই যুবক আত্নহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।