ঢাকাTuesday , 20 September 2022
  • অন্যান্য

বেনাপোল দৌলতপুরে মাকে খুঁজে পেতে ছবি হাতে পথে পথে ঘুরছেন ছেলে

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
হারিয়ে গেছে মা। মাকে খুঁজে পেতে ছবি সাথে নিয়ে পথে পথে ঘুরছেন ছোট সন্তান আব্দুস সাত্তার। প্রতিদিন সকাল থেকে রাত অবদি খোঁজাখুঁজি করেও মাকে না পেয়ে একবুক কষ্ট নিয়ে বাড়ি ফেরেন তিনি।

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রামের মৃত মান্দার গাজীর স্ত্রী আমেনা খাতুন (৭৫)। বয়সজনিত কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে গত ২০ আগস্ট বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি তিনি।

সেই থেকে নিকটাত্মীয়সহ সম্ভাব্য সব জায়গায় অনেক খোঁজ খবর নিয়েও মাকে আর ফিরে পাননি আমেনা খাতুনের ৫ ছেলেমেয়ে।

আমেনা খাতুনের ছোট ছেলে আব্দুস সাত্তার বলেন, “মা হারিয়ে গেছে আজ এক মাস হতে চলল। কাজের ফাঁকে প্রতিদিন ছবি হাতে বিভিন্ন জায়জায় মাকে খুঁজে ফিরি। অনেক খোঁজখবর নিয়েও না পেয়ে গত ৬ সেপ্টেম্বর বেনাপোল পোর্ট থানায় একটি মিসিং ডায়েরি করেছি। যার নং-২৫৪।”

মাকে ফিরে পেতে প্রশাসনসহ সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করেন আব্দুস সাত্তার। আমেনা খাতুনের কেউ সন্ধান পেলে ০১৩০৭২০৭৬৩৭ এই নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।