রিফাত হোসেন(মেশকাত)আক্কেলপুর উপজেলা প্রতিনিধি:জয়পুরহাট
জয়পুরহাটের কালাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার। এসময় সহকারী কমিশনার ভূমি জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশন করার অপরাধে বৈরাগী বাজারে সাদিয়া বেকারির স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলমকে ১০ হাজার, মাত্রাইয়ে বগুড়া বেকারীর স্বত্বাধিকারী শরিফুল ইসলামকে ২০ হাজার, কালাই সদর রোডে বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টেকে ৮ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় জরিমানা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
