ঢাকাMonday , 19 September 2022
  • অন্যান্য

রাজশাহীতে সাংবাদিকের উপর হামলায় বিএমডিএর দুই কর্মচারী গ্রেপ্তার।

Link Copied!

 

বিশেষ প্রতিনিধি বাগমারা।

রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলামের উপর হামলার দায়েরকৃত মামলায় দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১৯ সেপ্টেম্বর সোমবার ভোর চারটার দিকে ঢাকার মোহম্মদপুর এলাকায় অবস্থিত বরেন্দ্র বহুমখি উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) রেস্ট হাউজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মামলার ২ নং আসামী বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের ভান্ডার রক্ষক জীবন (২২) ও নির্বাহী পরিচালকের গাড়ির ড্রাইভার আব্দুস সবুর (৪৭)।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, মামলা হওয়ার পর তারা পালিয়ে ছিলো। তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজপাড়া থানা পুলিশের একটি টিম ঢাকার মোহাম্মপুর এলাকায় অবস্থিত বিএমডিএর রেস্ট হাউজে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সকালে গ্রেপ্তারকৃত আসামীদের জামিন নামঞ্জুর করেছে রাজশাহী মেট্রোপলিটন আদালত,জেল হাজোতে পেরন করেন বিজ্ঞ আদালত।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর বিএমডিএর কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাইভ চলা অবস্থায় এটিএন নিউজের দুই সাংবাদিক হামলার শিকার হন। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বুলবুল হাবিব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।