কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।
সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব কনক কুমার দাস এর নেতৃত্বে সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস টিম প্রযুক্তির সাহায্যে ইতঃ পূর্বে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে হইতে আগস্ট/২২ মাসে বিভিন্ন ব্র্যান্ডের ৪০ টি মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান হতে উদ্ধার করেন। এছাড়া বিভিন্ন নম্বরে বিকাশের টাকা ভুলবশতঃ অথবা প্রতারণার মাধ্যমে অন্য নম্বরে চলে যাওয়া সর্বমোট =১৯১,০০০/-(এক লক্ষ একান্নব্বই হাজার টাকা) উদ্ধার করেন। উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা অদ্য ১৯/০৯/২০২২ খ্রিঃ তারিখে পুলিশ সুপার মহোদয় প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। ০৪ জন ফেসবুক হয়রানি শিকার ব্যাক্তিদের আইনী সহায়তা প্রদান করেন।০৫ জন নিখোঁজ ব্যক্তির জিডি মুলে সিডিআর সহ তথ্যাদি প্রেরণ করিয়া ভিকটিম উদ্ধারে সহায়তা প্রদান করেন।৩৫ টি বিভিন্ন মামলার ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তদন্তকারী অফিসারের আবেদনের প্রেক্ষিতে সিডিআর সহ বিভিন্ন তথ্যাদি প্রেরণ করেন।
মোবাইল ফেরত পেয়ে ভিকটিমগণ সন্তুষ্টি প্রকাশ করে এবং পুলিশ সুপার মহোদয় ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুলিশ সুপার মহোদয় সকলের উদ্দেশ্যে মোবাইল হারিয়ে বা চুরি হয়ে গেলে জিডি কিংবা মামলা করার জন্য পরামর্শ প্রদান করেন এবং ভবিষ্যতে মোবাইল চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে মর্মে অভিমত ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সজীব খান (প্রশাসন ও অর্থ) মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব কনক কুমার দাস(ক্রাইম অ্যান্ড অপস্) মহোদয় সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও আরো উপস্থিত ছিলেন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
