ঢাকাMonday , 19 September 2022
  • অন্যান্য

বকশীগঞ্জে নানীর বাড়ী থেকে এসএসসি পরিক্ষার্থীর লাশ উদ্ধার

Link Copied!

ইয়াছির আরাফাত
বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় সারজিনা (১৫) নামে বগারচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৮ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৭টার দিকে পৌর এলাকা উত্তর সীমার পাড় থেকে তার লাশ উদ্ধার করে।

নিহত সারজিনা উত্তর সীমার পাড় এলাকার সমশের আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, নিহতের পিতা মাতা জীবিকার তাগিদে ঢাকায় থাকে। এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য ঢাকা থেকে কয়েক দিন আগে নানীর বাড়ীতে আসে সারজিনা ।

নিহতের নানী সুরাইয়া বেগম বলেন,আমি কয়েক দিন থেকে জ্বরে ভোগছি আজ সন্ধ্যার দিকে আমি শুয়ে আছি ঘুম থেকে জেগে দেখি ধন্নার সাথে উড়না দিয়ে পেঁচিয়ে ঝুলে আছে আমার নাতী। আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে লাশ নামিয়ে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসরা মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর বলা যাবে মৃত্যুর কারণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।