ঢাকাMonday , 19 September 2022
  • অন্যান্য

যশোর ঝিগড়গাছায় দুই সন্তানের জননীর বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্নহত্যা।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
প্রতীকি ছবিঃ
যশোরের ঝিকরগাছা পৌরসভায় কাকলী (২৮) নামের এক গৃহবধূ বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। তিনি আরিফ হোসেনের স্ত্রী। আরিফ কাকলী দম্পত্তির ১১ বছরের এবং ১৩ মাস বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, শনিবার দুপুরে মোবাইল ফোনে কাকলীর সাথে তার মায়ের কথা কাটাকাটি হয়। মনের কষ্টে অভিমান করে নিজ ঘরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তার শশুর বাড়ির লোকজন ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে, এরপর তাকে যশোর সদর হাসপাতালে পাঠিয়ে দেন। অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন রাত ১০ টায় কাকলী মারা যান।

রবিবার সকালে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত জানান, মৃতের শ্বশুর এবং পিতার বাড়ির লোকেরা জানিয়েছেন, কাকলী নিউরো রোগী ছিল। তবে সে গ্যাস্ট্রিকে আক্রান্ত হয়ে মারা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।