ঢাকাSunday , 18 September 2022
  • অন্যান্য

যশোর শার্শায় এক হাজার ইয়াবা সহ সুমি আক্তার নামে মাদক ব্যবসায়ী আটক ।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের শার্শা থানার নিজামপুর ইউনিয়ন গোড়পাড়া থেকে ১ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক নারী হলেন, শার্শা থানার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া গ্রামের হযরত আলী শিকদারের স্রী সুমি আক্তার (৪৫)।
শনিবার (১৭ আগষ্ট) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শাহিন পারভেজের নেতৃত্বে দুপুরে শার্শাথানাধীন গোড়পাড়া কলোনি পাড়ায় আসামীর নিজ বসত বাড়ি থেকে ১ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করে।

আটক মাদক ব্যবসায়ী চক্রটি দীর্ঘদিন ধরে যশোরে পাইকারী ভাবে মাদক ব্যবসায়ের সাথে জড়িত।

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার জানান, আটক নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, গত ১২ সেপ্টম্বর তার স্বামীসহ ৩ জনকে ১৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।