ঢাকাSunday , 15 May 2022
  • অন্যান্য

‘দেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হোক বিএনপি চায় না’-বরিশালে মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ।

admin
May 15, 2022 9:54 am
Link Copied!

বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করছে। উন্নয়নের মিথ্যা গালগল্প প্রচার করে অর্থনীতি লুটপাট করছে। দেশের অর্থনীতিতে এই লুটপাটের প্রভাব পড়তে শুরু করেছে। গত বছরের চেয়ে এ বছর ৩৩ ভাগ প্রবাসী আয় কমেছে। ভারতে পদ্মা সেতুর চেয়ে বড় সেতুর নির্মাণ ব্যয় হয়েছে ১৫ হাজার কোটি টাকা। আর আমাদের দেশে তার চেয়ে ছোট সেতু নির্মাণে ব্যয় দেখানো হয়েছে ৫০ হাজার কোটি টাকা। এই টাকা কোথায় গেছে?

নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক, সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ, দক্ষিণ জেলার আহ্বায়ক মজিবুর রহমান ওরফে নান্টু, উত্তর জেলার আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম–আহ্বায়ক আবদুস সাত্তার প্রমুখ। মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবির সমাবেশ সঞ্চালনা করেন।

এদিকে সমাবেশে শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা জি এম ফারুককে মঞ্চ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া নিয়ে সামান্য হট্টগোলও হয়। জি এম ফারুক বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মহানগর কমিটির সাবেক সভাপতি মজিবর রহমান সরোয়ারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।