ঢাকাSaturday , 17 September 2022
  • অন্যান্য

যশোর বেনাপোলের পুটখালী সীমান্তে ২০ টি সোনারবার সহ একজন স্বর্ন পাচারকারী আটক

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে ভারতে পাচারের সময় ২ কোটি টাকা মূল্যের ২০টি স্বর্ণের বারসহ রিদয় হোসেন (২৫) নামের এক যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা। যার ওজন দুই কেজি ৩৩৩ গ্রাম।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল সীমান্তের পুটখালী-বালুন্ডা সড়কের উপর থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করে। আটক রিদয় হোসেন স্থানীয় বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

বিজিবি জানায়, সোনা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সীমান্তে নিরাপত্তা জেরদার করে।পরে ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান সংগীয় ফোর্স নিয়ে পুটখালী বালুন্ডা সড়কে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন ওই ব্যক্তির হাতে থাকা একটি শপিং ব্যাগ সহ তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ২ কেজি ৩৩৩ গ্রাম এবং আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।আটককৃত সোনারবার গুলো সুইজার ল্যান্ডের তৈরী লেখা ছিল।

২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, আটককৃত স্বর্ণপাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পুলিশে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।