ঢাকাSaturday , 17 September 2022
  • অন্যান্য

যশোর জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদে সংগঠনটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Link Copied!

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদে সন্তোষ কুমার দত্ত সভাপতি, তপন কুমার ঘোষাল সাধারণ সম্পাদক, জোগেশ পাল, রবিন সন বিশ্বাস, অসিম কুমার মন্ডল সহ-সভাপতি ও সঞ্জয় রাসেল পাল যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) শহরের জয়তী সোসাইটি মিলনায়তনে সংগঠনটির ত্রি-বার্ষিক সম্মেলনে এ ঘোষণার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমন্ডলীর সভাপতি মিলন কান্তি দত্ত। মূখ্য অতিথি ছিলেন সভাপতিমন্ডলীর সদস্য বিভাষ বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল।

সংগঠনটির জেলা আহবায়ক মি. জোসেফ সুধীন মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স্বপ্না রানী বিশ্বাস, যশোর জেলা যুগ্ম-আহবায়ক সন্তোষ কুমার দত্ত, সদস্য সচিব তপন কুমার ঘোষাল ও সদস্য যোগেশ চন্দ্র পাল।

জেলা সদস্য ফিলিপ বাবলু বিশ্বাস ও মিলন ঘোষালের স লনায় বক্তব্য রাখেন যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন ঘোষ ও চৌগাছা উপজেলা সাধারণ সম্পাদক দেবাশিষ মিশ্র জয়।

এ সময় সংগঠনটির যশোরের আট উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।