শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার প্রথম প্রবাসীদের সংগঠন “প্রবাসী পরিবার মানবিক সংগঠনে” এর ৩য় কার্যনির্বাহী কমিটির আংশিক কমিটি প্রকাশ করেছে।
আজ শুক্রবার (১৬, সেপ্টেম্বর) সন্ধ্যায় সংগঠনটির ৭ সদস্যের নির্বাচন কমিশন নতুন আংশিক কমিটিটি ঘোষনা করেন। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পান সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ দৌলত উর রহমান তরফদারের এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান সাংগঠনিক সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুল হক। সহ সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান তারাকে সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম প্রধান উপদেষ্টা পদে নির্বাচিত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সদস্য মোঃ খোরশেদ আলম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
